Saturday, May 29, 2021

নারীবাদ বিরোধী পোস্ট-৪

 বিশেষ বিশেষ প্রোগ্রাম ছাড়া সচারচর দৈনন্দিন জীবনে শাড়ি পরে না বাংলাদেশ এর "বেশিরভাগ" নারী। এরপরেও "শাড়িতেই নারী" মানুষ ঠিক কোন সেন্সে বলে এটা বোধগম্য নয় আমার কাছে। শারীর উৎপত্তিস্থল ভারত। হিন্দু সমাজের নারীরা শাড়ি পরার প্রচলন শুরু করেছিল। কালের বিবর্তনে আজ মুসলিম প্রধান অনেক দেশের মেয়েরাই শাড়ি পরে, আমি নিজেই পরি। তবে ওই কেবল "বিশেষ বিশেষ প্রোগ্রামেই"। বছরে ৩৬৫ দিন এর মধ্যে বেশিরভাগ নারী ৩০ দিন শাড়ি পরে কিনা সন্দেহ আছে আমাদের দেশে কিন্তু এরপরেও ঠিক কোন সেন্সে একটা মুসলিম প্রধান দেশে "শাড়িতেই নারী" জাতীয় স্ট্যাটাস দেয় একমাত্র তারাই বলতে পারবে। বাংলাদেশে রেগুলার শাড়ি পরিহিতা আছে, অবশ্যই আছে, কিন্তু তাদের সংখ্যাটা শাড়ি না পরা মেয়েদের থেকে অনেক অনেক কম। মেয়েরা হয় বোরখার সাথে হাত মোজা বা পা মোজা অথবা শুধু বোরখা, অথবা সালওয়ার কামিজ এর সাথে হিজাব ওড়না অথবা শুধু সালওয়ার কামিজ আর ওড়না এই জাতীয় পোশাক বেশি পরে থাকে এর সাংবিধানিকভাবে গণপ্রজাতন্ত্রী একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে এটাই স্বাভাবিক এবং বহুল প্রচলিত একটা ব্যাপার। শাড়ি কখনও মুসলিম প্রধান দেশের মেয়েদের "প্রধান" পোশাক হতে পারে না। যেহেতু কালের বিবর্তনে অনেক বিদেশী পোশাক এর আগমন ঘটেছে মেয়েদের জন্য তাই শাড়ি শালীনভাবে একটা মেয়ে পরতেই পারে তবে এতে এটা কোনোভাবেই একটা মুসলিম প্রধান দেশের নারীদের জন্য গ্রহণযোগ্য নয় যে "শাড়িতেই নারী"। অধিকাংশ মেয়ে সালওয়ার কামিজে অভ্যস্ত এদেশে, আমি নিজেও এর থেকে আলাদা নই আর এটাই সাংবিধানিকভাবে গণপ্রজাতন্ত্রী একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে মেয়েদের সাধারন শালীন পোশাক হিসাবে পরিচিত। "শাড়িতেই নারী" বলা থেকে মুসলিমদের বিরত থাকা প্রয়োজন বলে মনে করি।

1 comment:

  1. আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের কোনো নারী কখনোই শাড়ি পরে না, যত বড় অনুষ্ঠানই হোক না কেন!

    ReplyDelete

নারীবাদ বিরোধী পোস্ট- ৭৪

  না-রীবাদ বিরোধী প্রচার করে সোশ্যাল মিডিয়া কাপিয়ে ফেলা "কিছু" পুরুষগন "মা-বোন" ইসুতে গিয়ে ভিজে বিড়াল হয়ে জাওয়ার ঘটনা ইদ...