Thursday, June 10, 2021

নারীবাদ বিরোধী পোস্ট-১১

 কিছু ব্যাপার পরিস্কার হওয়া প্রয়োজন। তথাকথিত নারীবাদ সমাজের জন্য ক্যান্সার। উগ্র নারীবাদীদের নারীদের উন্নয়ন হেতু কাজ এর পিছনে সময় না দিয়ে উল্টো পুরুষ বিরোধী শ্লোগান এবং অশালীন কর্মকাণ্ডকে প্রমোট করায় সমাজে যে অশান্তি তৈরি করেছে সেটারই বিরোধীতা করতে নারীবাদ এর বিরুদ্ধে সচেতন মানুষের অবস্থান। এইটাকে আবার নারীবাদীরা "নারীর বিরুদ্ধে অবস্থান" বলে রটিয়ে বেড়াচ্ছে। যেটা তাদের দ্বিমুখী অবস্থান আরও ভালভাবে পরিস্কার করে, অর্থাৎ নারীর অধিকার এর নামে নারীকে দিয়ে অশ্লীল কাজ করানোর জন্য তাদের এই ইসলাম এবং সুস্থ সমাজ বিরোধী কাজ তারা অবাধে করতে চায় এবং তাদের এই কাজের কোন পুরুষ ( এমনকি মহিলা) বাঁধা দিলে তারা একতরফা পুরুষকে দোষারোপ সেই মানুষটাকেই নারী বিরোধী ট্যাগ দিয়ে বেড়ায়। সুতরাং অবশ্যই এই তথাকথিত নারীবাদীদের বিরুদ্ধে অবস্থান নেয়া আমাদের কর্তব্য। তাদের ভণ্ডামিটা প্রকাশ হচ্ছে আস্তে আস্তে সব যায়গায়। একটা সুস্থ চিন্তা ধারনার মানুষ নারী পুরুষ মিলেই একটা সুন্দর সমাজ গঠন সম্ভব এইটা বিশ্বাস করবে। অবশ্যই ধর্মীয় অনুশাসন এবং সমাজ এর নিয়ম মেনে। তবে নারীবাদ এর বিরোধিতা করতে গিয়ে কয়েকজনকে দেখলাম ভুলভাল বিষয় উপস্থাপন করে চলেছে। যেমন, পার্কে নারী পুরুষ এর অবাধ মেলামেশার ছবি দিয়ে ক্যাপশন দিচ্ছে "ধর্ষণ হচ্ছে"। ওয়েট এ মিনিট পাঠকগণ, ধর্ষণ হচ্ছে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করাকে বুঝায়, পার্কে নারী পুরুষ এর মধ্যে অবাধ মেলামেলা "ধর্ষণ" নয়। কারন এখানে ছেলে মেয়ে স্বেচ্ছায় তাদের মধ্যে যৌন সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে। এই পার্কের অবাধ মেলামেশাটাকে আমরা বলতে পারি সমাজ এবং ধর্ম বহির্ভূত কাজ। যেটা একজন ধর্ষককে প্রভাভিত করে এবং পরবর্তীতে সে ধর্ষণ করার দিকে ধাবিত হয়। সুতরাং পার্ক এর এই অবাধ মেলামেশা হচ্ছে ধর্ষণ এর একটা কারন, কিন্তু এই ঘটনা ধর্ষণ নয়। ৯০ শতাংশ ধর্মপ্রাণ মুসলমান এর দেশ আমাদের। এই দেশে এমন অবাধ মেলামেশা কোনোভাবেই কাম্য নয়। যারা এই কাজ করে বা সমর্থন করে তাদেরকে আইন এর আওতায় এনে শাস্তি প্রদান করা প্রয়োজন। ধর্ষণ এর মত হারাম কাজ রুখতে এই ধরনের হারাম খোলামেলা মেলামেশা আইন করে বন্ধ করা উচিৎ বলে আমি মনে করি। কিন্তু আপনি নারীবাদ এর বিরোধিতা করতে গিয়ে যদি এই ঘটনাকে ধর্ষণ বলে চালিয়ে দেন তবে আপনি নারীবাদীদের আরও সুবিধা করে দেবেন আপনাকে নিয়ে হাসাহাসি করার। কারন ধর্ষণ করা এক জিনিস আর ধর্ষণ এর কারন আরেক জিনিস। নারীবাদ বিরোধিতার সময় আমাদের করনীয় বিষয় হল লজিক ঠিক রেখে মূর্খ নারীবাদীদের জবাব দেয়া। আপনার লজিক বিহীন লেখার জন্য যাতে নারীবাদী বিরোধীরা নারীবাদ বিরোধী কার্যক্রম নিয়ে হাসাহাসি করার সুযোগ না পায় সেটা সুনিশ্চিত করার দায়িত্ব আপনার। আর কোন ছেলের কোন মেয়েকে ভাল লাগতেই পারে, সেটা দোষের কিছু না। আপনার যদি কোন মেয়েকে পাবার আকাঙ্ক্ষা থাকে তবে প্রথমে দেখুন মেয়ে আপনার প্রতি ইন্টাররেস্টেড কিনা, ইন্টাররেস্টেড হলে তাকে ধর্মীয় এবং সমাজ স্বীকৃত নীতি মেনে বিয়ে করুন। তারপর তার সাথে বৈবাহিক সম্পর্ক উপভোগ করুন। নারীবাদ বিরোধিতার নাম করে অনেকে দেখছি মেয়েদের জোর করার সার্টিফিকেট দিচ্ছে। পবিত্র ইসলাম বহির্ভূত কাজ এটা। ইসলাম একজন মুসলিম নারীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার সাথে সম্পর্ক করার অনুমতি কোন পুরুষকে দেয়নি, এইটা একটা ভয়াবহ অপরাধ। নারীবাদ বিরোধিতা মানে হছে নারী অধিকার এর নামে নারীর অধিকার উল্টো খর্ব করার যে অপচেষ্টা সেটার বিরুদ্ধে অবস্থান করা, নারীকে জোর করা বা ইসলাম প্রদত্ত নারীর অধিকার এর বিরুদ্ধে অবস্থান করা না। সম্মানিত পাঠক, আমি আশা করবো, আমার এই পোস্টের মাধমে মাধ্যমে আপনি আপনার ধর্ম এবং সমাজ বিরোধী নারীবাদ এর বিপক্ষে অবস্থান শক্ত করবেন এবং পবিত্র ইসলাম অনুযায়ী নারীর অধিকার যাতে সুরক্ষিত থাকে এই ব্যাপারে সর্বদা সচেতন থাকবেন।

No comments:

Post a Comment

নারীবাদ বিরোধী পোস্ট- ৭৪

  না-রীবাদ বিরোধী প্রচার করে সোশ্যাল মিডিয়া কাপিয়ে ফেলা "কিছু" পুরুষগন "মা-বোন" ইসুতে গিয়ে ভিজে বিড়াল হয়ে জাওয়ার ঘটনা ইদ...