Thursday, June 10, 2021

নারীবাদ বিরোধী পোস্ট-৯

 বেগম রোকেয়াকে ঠিক কোন সেন্সে মুসলিম মনে করে অনেকে বোঝা দুষ্কর। তার বানী, “আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ঐ ধর্মগুলোকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রচার করিয়াছেন।” এটাই প্রমাণ করে যে সে ঘোর নাস্তিক এবং নারীবাদী ছিলেন। এই রোকেয়ার জীবনী নিয়ে ছোটবেলায় অনেক কিছু পড়েছি পাঠ্যবইতে, ৯০ শতাংশ মুসলিম এর দেশে এই নাস্তিক এবং ইসলাম বিরোধী নারীবাদীর কথা কি করে পড়ানো হয় সেটা ভাবতেই অবাক লাগে। বেগম রোকেয়া নিঃসন্দেহে নারীবাদীদের আদি মাতা এবং সেই এদেশে নারীবাদ সর্বপ্রথম প্রমোট করেছিলেন। ধর্মে বিশ্বাসী আমরা যারা আছি তাদেরকে অবশ্যই এই নাস্তিক এবং নারীবাদী মহিলাকে পুরোপুরি বর্জন করা উচিৎ।

No comments:

Post a Comment

নারীবাদ বিরোধী পোস্ট- ৭৪

  না-রীবাদ বিরোধী প্রচার করে সোশ্যাল মিডিয়া কাপিয়ে ফেলা "কিছু" পুরুষগন "মা-বোন" ইসুতে গিয়ে ভিজে বিড়াল হয়ে জাওয়ার ঘটনা ইদ...