সোশ্যাল মিডিয়াতে এই কয়দিনে দেখা যাচ্ছে নতুন টপিক নারীবাদী মেয়েদের, যে মেয়েরা কেন কাজী হতে পারবে না। এইটা নাকি নারীর অধিকার খর্ব এর শামিল। নাউজুবিল্লাহ।
ইসলাম মতে বিবাহ একটা ধর্মীয় কাজ, এইটা বাসার প্রাইভেট পার্টি না যে নিজ নিজ অভিরুচি অনুযায়ী নিয়ম বানাবো। ধর্মীয় ব্যাপার ধর্মীয় নীতি অনুযায়ী পরিচালিত হবে মানুষের মতধারা অনুযায়ী না। মেয়েদের প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় অপবিত্র থাকে তাদের মাসিক এর কারনে আর এই সময় নামাজ এর মতো পবিত্র রীতির উপর মেয়েদের নিষেধাজ্ঞা আছে। এইটা প্রকিতিগত এবং আল্লাহ প্রদত্ত স্বাভাবিক একটা ব্যাপার মেয়েদের জন্য। এই সময়টা মেয়েরা অপবিত্র থাকে বলে তাদের ধর্মীয় নিষেধাজ্ঞা দিয়ে অনেক কাজ শিথিল করে দেয়া হয়। কিন্তু নারীবাদীরা "নিষেধাজ্ঞা" শব্দটা বড় করে হাইলাইট করে "শিথিল" শব্দটাকে সুন্দর সাইডে চাপিয়ে দিতে অত্যন্ত পারদর্শী।
যাইহোক, নিকাহ রেজিস্টার করতে গেলে যে মানুষটি এই পবিত্র কাজ পরিচালনা করবে প্রথম শর্ত তাকে পবিত্র হতে হবে, সুতরাং সে যদি অপবিত্র থাকে তবে তাকে দিয়ে নিকাহ রেজিস্টার করানো যাবে না। এইটা হল ইসলাম ধর্মমতে ধর্মীয় পবিত্রতা রক্ষার স্বার্থে করা একটা রীতি। এখন কোন মেয়েকে যদি কাজী বানানো হয় তবে নিকাহ রেজিস্টার করার আগে সবাই যদি তাকে জিজ্ঞাসা করে বসে আপু "আপনার মাসিক চলছে কিনা বা মাসিক এর সময় শেষ হয়েছে কিনা?" তবে ব্যাপারটা কেমন দাঁড়াবে? রাখেন ভাই, কথা এখনও শেষ হয় নাই, আপনি নারীর অধিকার বিষয় সচেতন তাই আপনার চোখে মাসিক হয়েছে তাতে কি এমন হল? অপবিত্র হইছে এটাই আপনি মানেন না, ভালো কথা, আপনি তো তাহলে নাস্তিক, আপনি ঠিক কোন লজিকে কাজীর খোঁজ করছেন?? কাজী দিয়ে বিয়ে দেয়া তো মুসলিম রীতি, নাস্তিকদের জন্য এই নিয়ম প্রযোজ্য না। আপনারা ইসলাম মানবেন না এইটা যদি ডেমোক্র্যাটিক রিপাবলিকে থাকবার দরুন আপনাদের পার্সোনাল স্বাধীনতা হিসাবে এইটা না মানেন তবে সরকার নির্ধারিত কোর্ট আছে, যেখানে আজকাল সব মুসলিমরাও কাজীর বিয়ে পড়ানোর পর কোর্টে দিয়ে কোর্ট ম্যারেজ রেজিস্টার করে আসে আন্তর্জাতিকভাবে এর স্বীকৃতি পাবার জন্য। আপনারা সেখানে যান, মনে রাখতে হবে ডেমোক্র্যাটিক রিপাবলিকে যেমন আপনারা নারীবাদী নাস্তিকেরা নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ধর্ম মানবেন কি মানবেন না সেটা নির্ধারণ করতে পারেন তেমনি একজন ধর্মপ্রাণ মুসলিমও ইসলাম ধর্মীয় রীতি মেনে বিবাহ এর মতো পবিত্র রীতি পরিচালনায় আগ্রহী হবে। সেই ক্ষেত্রে পৃথিবীর যে কোন দেশে গণতন্ত্রিক রাষ্ট্রে আপনাদের সুবিধার জন্য ইসলাম পরিবর্তিত করার সুযোগ নেই এবং সেটা যদি করতে যান তবে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ হিসাবেই বিবেচিত হবে।
ইতি, কাজী পুরুষ মানুষই থাকবে, মুসলমান এর বিবাহ পুরুষ মানুষ দ্বারাই পরিচালিত হবে।
No comments:
Post a Comment