Wednesday, April 12, 2023

নারীবাদ বিরোধী পোস্ট- ৪৪

 নারীদের জানাজায় অংশ নেয়ার সপক্ষে ইসলামিক নারীবাদী মেয়েদের গলা বেশ চড়া দেখতে পাচ্ছি। এরা নিজেদেরকে মুসলিম বলে কোন হিসাবে? মুসলিম হতে ইসলাম এর নিয়ম এর উপর এট লিস্ট সম্মান প্রদর্শন করতে হবে, এরা তো ইসলাম এর নিয়মেরই তোয়াক্কা করে না। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ও তাবেয়িনদের থেকে এ ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। ইসলামে নারীদের জানাজায় অংশ নেয়া নিয়ে বেশ কিছু ভ্যালিড রেফারেন্স আলোচনা করছি নিচে,

তাবেয়ি যার ইবনে আবদুল্লাহ (রহ.) বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) জানাজার সঙ্গে ছিলেন। হঠাৎ দেখলেন একজন বৃদ্ধ মহিলাও জানাজার সঙ্গে সঙ্গে আসছে। এটা দেখে হজরত রাসূলুল্লাহ (সা.) ক্রোধান্বিত হলেন এবং তার মুখমণ্ডলে ক্রোধের ছাপ ফুটে উঠল। তখন তার নির্দেশে ওই বৃদ্ধাকে ফিরিয়ে দেওয়া হলো। এরপর খাটিয়া রাখা হলো- কিন্তু তিনি জানাজা শুরু করলেন না। যখন লোকেরা বলল, ওই সত্তার শপথ! যিনি আপনাকে হকসহ প্রেরণ করেছেন, ওই মহিলা শহরের বাড়িঘরের আড়াল হয়ে গেছে, তখন তিনি জানাজার তাকবির বললেন। -মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৬২৯০
হজরত উম্মে আতিয়্যা (রা.)-এর বর্ণনায় এসেছে, তিনি বলেন- হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাজায় বের হতে নিষেধ করেছেন। -আল মুজামুল কাবির তবারানি: ২৫/৪৫
আমর ইবনে কায়স (রহ.) বলেন, আমরা এক জানাজায় উপস্থিত ছিলাম। আবু উমামাও সেখানে ছিলেন। তিনি দেখলেন জানাজায় কিছু মহিলাও এসেছে। তখন তিনি তাদের সরিয়ে দিলেন। -মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১১৪০৮
মুহাম্মদ ইবনুল মুনতাশির (রহ.) বলেন, মাসরূক (রহ.) ওই জানাজা পড়তেন না, যে জানাজায় কোনো নারী উপস্থিত আছে। -মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১১৪০৩
বিখ্যাত ইসলামি স্কলার শাবি (রহ.)-কে জিজ্ঞাসা করা হলো- নারীরা কি জানাজার নামাজ পড়বে? উত্তরে তিনি বললেন, না, নারী জানাজার নামাজ পড়বে না, চাই সে পবিত্র হোক কিংবা ঋতুমতি। -মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৬২৯৭
হজরত নবী করিম (সা.)-এর উপরোল্লেখিত হাদিস এবং সাহাবা-তাবেয়িনের আমল ও কাজকর্মসমূহ থেকে একথা স্পষ্ট হয় যে, নারীদের জন্য জানাজার উদ্দেশ্যে বের হওয়া জায়েজ নয়।
নারীরা ঘরে থেকেই মৃতের জন্য ঈসালে সওয়াব ও মাগফিরাতের দোয়া করবেন। এটাই ইসলামের নির্দেশ। এর বাইরে গিয়ে হাত মোজা পা মোজা সহ বোরখা পরে বা হিজাব পরে কোন মেয়ে যদি জানাজায় অংশ নিতে চায় বা ইচ্ছা পোষণ করে তবে তা সরাসরি ইসলাম বিরোধী এবং তারা যে তাদের পর্দার আড়ালে ইসলাম বিরোধী নারীবাদ প্রমোট করে চএলছে সেই বিষয় সন্দেহ থাকে না। ফেসবুকে এই ধরণের ইসলামিক নারীবাদী মেয়েদের প্রকোপ বাড়ছে দেখতে পাচ্ছি, ধর্মপ্রান মুসলিম মুমিন/মুমিনারা এর থেকে ইসলাম এর স্বার্থে নিজেদের দূরে রাখা এবং এই ইসলাম বিরোধীদের রুখে দেবার সময় এসেছে।

No comments:

Post a Comment

নারীবাদ বিরোধী পোস্ট- ৭৪

  না-রীবাদ বিরোধী প্রচার করে সোশ্যাল মিডিয়া কাপিয়ে ফেলা "কিছু" পুরুষগন "মা-বোন" ইসুতে গিয়ে ভিজে বিড়াল হয়ে জাওয়ার ঘটনা ইদ...