Thursday, April 6, 2023

নারীবাদ বিরোধী পোস্ট- ৩৩

 ইউনিসেফ নির্মিত কার্টুন মীনা বেশ জনপ্রিয়। বাংলা সহ আরও ৫ টি ভাষায় দক্ষিন এশিয়ার দেশগুলোতে শিশুদের জেন্ডার ইকুয়েটি সম্পর্কে ধারনা দিতে এই পদক্ষেপ নেয়া হয়। কিন্তু জেন্ডার ইকুয়েটি শিক্ষা দিতে গিয়ে কেবল একপেশে মীনার সাথে ভালো ব্যাবহার হয় না, মীনাকে ভালো খেতে দেয় না, মীনাকে স্কুলে যেতে দেয় না জাতীয় গল্পগুলো খুব সুনিপুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মানে অন্যায় এবং অবিচার কেবল মেয়ে শিশুর বেলায়ই সমাজে ঘটে থাকে কিন্তু ছেলে শিশুর বেলায় থাকে ঊহ্য! এই হচ্ছে মীনা কার্টুন এর ম্যাসেজ তথা জেন্ডার ইকুয়েটির ম্যাসেজ।

দাঁড়ান ভাই, ঢাকার রাস্তায় গাড়ির দোকান, বাইকের দোকান থেকে শুরু করে মেটাল গলানোর কাজে আমি বাচ্চা ছেলেদের অংশগ্রহন দেখেছি, লেগুনার একেবারে কোনায় বসার সুবাদে দেখেছি কি ধরে ৮-৯ বছরের ছেলে শিশু গুলো ঝুলে ঝুলে ভাড়া আদায় করছে। এইগুলো কি? জাস্টিস? মানে এইগুলো নিয়ে সচেতনতার দরকার নেই? জেন্ডার ইকুয়েটি বলতে শুধু মেয়ে শিশুদের সুবিধা সুনিশ্চিত করা বোঝায়? বাংলাদেশ বাদ দিলাম, ভারত, পাকিস্তান এমনকি যদি নেপাল এর চিত্র যদি দেখা হয় তাহলে আরও বেশী মাত্রায় ভয়াবহ রকমের ছেলে শিশুদের লেবার কাজে ইনক্লুড দেখা যায়।
তার মানে দক্ষিন এশিয়ার বাস্তব সমাজ জীবনে ঘটা ঘটনাগুলো কেবলমাত্র মেয়ে শিশুদের বিরুদ্ধে ঘটে থাকে তাই ইউনিসেফ জেন্ডার ইকুয়েটির নামে কেবলমাত্র মেয়েশিশুর সাথে ন্যায্য ব্যাবহার পাচ্ছে না বলে একটা ম্যাসেজ দিয়ে এই মীনা কার্টুন তৈরি করেছে।
এর পিছনে রয়েছে নারীবাদী মনোভাব আরও স্পষ্টভাবে বলতে গেলে একপেশে মেয়েদের সুবিধা সুনিশ্চিত করে ছেলেদের রাইট হাইড করে রাখা। আর এই যে একপেশে মেয়েদের সুবিধা সুনিশ্চিত করার অপচেষ্টা এর থেকে জন্ম নিয়েছে পুরুষবাদ, বোঝা গেছে ডিয়ার নারীবাদী ভাইয়া আপুরা?
আপনারা জেন্ডার ইকুয়েটি চান, কিন্তু জেন্ডার ইকুয়েটির নামে একপেশে মেয়েদের সুবিধা সুনিশ্চিত করার যে প্রবল মনোবাঞ্ছা ঠিক এই অদ্ভুত এবং অবাস্তব মনোবাঞ্ছার কারনে সমাজ হয় অশান্ত, তৈরি হয় নারীবিদ্বেষ, বোঝা গেছে?
নিউটন এর তৃতীয় ল অনুযায়ী "For every action, there is an equal and opposite reaction" অর্থাৎ “প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে" আপনাদের একপেশে নারীবাদী চিন্তা এবং পুরুষ বিদ্বেষ এর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হল পুরুষবাদ এবং নারীবিদ্বেষ। এগুলো দূর করতে চান? নারীবাদ সমাজ থেকে পরিহার করেন, পুরুষবাদ অটোমেটিক হাওয়া হয়ে যাবে।
পরিশেষে বলতে চাই, আমাদের দক্ষিন এশিয়াতে মেয়ে শিশুর পাশাপাশি অনেক ছেলে শিশুর সাথে অবিচার হচ্ছে। ফ্লিম বা কার্টুন বা সমাজকে উপযুক্ত ম্যাসেজ দিতে হলে মীনার পাশাপাশি ওই লেগুলাতে ঝুলে ঝুলে ভাড়া সংগ্রহ করা ছেলেটাকে, ১০ বছরের ছেলে যে কিনা বসে বসে মেটাল গলায় তাদেরকে নিয়েও কাজ করুন নির্মাতা প্রতিষ্ঠান গুলো। তবেই না প্রকিত জেন্ডার ইকুয়েটি সুনিস্থিত হবে আর বাচ্চাগুলো সঠিক ম্যাসেজটা পাবে।

No comments:

Post a Comment

নারীবাদ বিরোধী পোস্ট- ৭৪

  না-রীবাদ বিরোধী প্রচার করে সোশ্যাল মিডিয়া কাপিয়ে ফেলা "কিছু" পুরুষগন "মা-বোন" ইসুতে গিয়ে ভিজে বিড়াল হয়ে জাওয়ার ঘটনা ইদ...