আন্তর্জাতিক নারী দিবস সত্যিকার অর্থে নারীর প্রতি ঘটা আনাচার এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করে। এবং সেটা শুভ বুদ্ধি সম্পন্ন নারী এবং পুরুষ একসাথেই সোচ্চার থাকে। নারীর প্রতি ঘটা অনাচার রুখতে পুরুষ এর অবদান এর প্রয়োজন আছে এবং এই প্রয়োজনটা আছে বলেই নারীর জীবনে পুরুষের ভুমিকা অত্যাবশ্যক। কিন্তু নারী দিবস একটা ভিন্ন মতবাদ এর দিবস নয়। নারী দিবস নারীবাদকে প্রমোট করতে পারে না। নারী দিবসকে নারীবাদীরা নারীবাদী দিবস বানিয়ে নিজেদের একতরফা অধিকার আদায় এবং পুরুষের সাথে অসুস্থ প্রতিযোগিতা করার মনোবাঞ্ছা নিয়ে আজকালকার মেয়েরা যেভাবে নারী দিবস পালন করছে এতে নারীর অধিকার সুরক্ষিত হবার বদলে উল্টো নারীবিদ্বেষ তৈরি হচ্ছে। একটা কথা মনে রাখা প্রয়োজন, নারীকে পুরুষ স্বভাবগতভাবেই ভালবাসে। আকৃষ্ট হয়। অল্প কিছু অপদার্থ পুরুষ ছাড়া সমাজের অধিকাংশ পুরুষই তার ভালবাসার নারীকে সুরক্ষা দিতে, নারীর অধিকার প্রাপ্তি যাতে সুনিশ্চিত নয় সেই বিষয় সচেতন থাকে।সেই পুরুষকে বাদ দিয়ে মেয়েরা পুরুষকে সহযোগী না বানিয়ে উল্টো প্রতিযোগী বানিয়ে নারী দিবসে যে ট্রেন্ড শুরু করেছে মূলত এই ট্রেন্ড এর জন্যই সমাজে অশান্তি এবং নারীবিদ্বেষ এর উদ্ভব হয়। তাই নারী দিবসে আমি নারীবাদ নামক ভয়ালো সমাজ এবং ধর্ম বিরোধী মতবাদ এর বিরুদ্ধে গিয়ে নারীর অধিকার সুনিশ্চিত করতে পুরুষ জাতিকে সাথেই নিয়েই নারীর অধিকার সুনিশ্চিত করতে চাই। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা সকল শুভ বুদ্ধি সম্পন্ন নারীকে এবং নারীর সহযোগী পুরুষ জাতিকে আমার পক্ষ থেকে।
Subscribe to:
Post Comments (Atom)
নারীবাদ বিরোধী পোস্ট- ৭৪
না-রীবাদ বিরোধী প্রচার করে সোশ্যাল মিডিয়া কাপিয়ে ফেলা "কিছু" পুরুষগন "মা-বোন" ইসুতে গিয়ে ভিজে বিড়াল হয়ে জাওয়ার ঘটনা ইদ...
-
না-রীবাদ বিরোধী প্রচার করে সোশ্যাল মিডিয়া কাপিয়ে ফেলা "কিছু" পুরুষগন "মা-বোন" ইসুতে গিয়ে ভিজে বিড়াল হয়ে জাওয়ার ঘটনা ইদ...
-
বোরখা পরিহিতা মায়ের ছেলের সাথে ক্রিকেট খেলায় নারীবাদীদের এতো সমস্যা কেন ঠিক বোধগম্য না। এটা এক ধরনের মানসিক ব্যাধি তাদের। তারা চায় মেয়েদের...
-
বিশেষ বিশেষ প্রোগ্রাম ছাড়া সচারচর দৈনন্দিন জীবনে শাড়ি পরে না বাংলাদেশ এর "বেশিরভাগ" নারী। এরপরেও "শাড়িতেই নারী" মানুষ ...
No comments:
Post a Comment