Wednesday, April 12, 2023

নারীবাদ বিরোধী পোস্ট- ৪০

 কামাই থাকলে জামাই লাগেনা ট্রেন্ড চলছে নারীবাদী সমাজে, অর্থাৎ একটা মেয়ে যদি ইনকাম শুরু করে তবে তার জামাই এর দরকার হয়না বলে মনে করেন নারীবাদী মেয়েরা। ভেঙ্গে যদি বলি তবে এর মানে দাঁড়ায় মেয়ের ইনকাম থাকলে সেই টাকার জোরে তার তার বিয়ে করার প্রয়োজন হয়না বা কোন বিবাহিত মেয়ে বিয়ের পর ইনকাম করলে তার আর জামাই এর উপর নির্ভরশীল হওয়ার দরকার হয় না। নিজেই নিজেকে চালাতে পারে। মোরাল গিয়ে দাঁড়ালো ইনকাম করলে নিজেই নিজের চালিকা শক্তি হবার দরুন বৈধ পুরুষ সঙ্গীর দরকার নেই মেয়েদের!

পক্ষান্তরে, সমাজে একটা ছেলে জব পেলে যদি ছেলেটা অবিবাহিত হয় তবে যে বিয়ে করার কথা চিন্তা করে। আর বিবাহিত হলে পরিবার কিভাবে আরও ভালোভাবে চালানো যায়, তার স্ত্রী, সন্তান, পিতা-মাতাকে কিভাবে আরও ভালোভাবে দেখভাল করা যায় সেটার দিকে তার নজর থাকে। মোরাল গিয়ে দাঁড়ালো ইনকাম করলে নিজেই নিজের চালিকা শক্তি হবার দরুন পুরো পরিবার এর দায়িত্ব নিজ কাধে আরও পাকাপোক্ত ভাবে তুলে নিতে চায় ছেলেরা।
"কামাই থাকলে জামাই লাগেনা" কথার জবাবে এবার যদি ছেলেরা বলে বলে "কামাই যত ভুরি ভুরি বউকে মুগুর ততগুলি" তবে কি নারীবাদীরা ছেলেদের নারীবিদ্বেষী বলবে? তখন কি নারীবাদীরা তেলে বেগুনে জ্বলে উঠবে এই প্রবাদ দ্বারা সমাজে নারী বিদ্বেষ ছড়ানো হচ্ছে বলে?
"কামাই থাকলে জামাই লাগেনা" বলে সমাজে বিভেদ তৈরি করেছেন আপনারা অর্থাৎ নারীবাদীরা। পুরুষের সাথে বিভেদ করে আপনারা লোক দেখানো তথাকথিত নারীর অধিকার প্রকিতপক্ষে যেটা আসলে নারীর ক্ষমতার অপব্যাবহার করে চলেছেন সেটার উপযুক্ত জবাব যদি কোন পুরুষ দেয় তবে তবে সেটা কিন্তু নারীবিদ্বেষ হবেনা ডিয়ার নারীবাদীরা, হবে, তখন হয়ে যাবে যেমন কুকুর তেমন মুগুর।
বিভেদকে ভুলে অভেদ এর পথে আসাটাই বাস্তব, মার্জিত এবং সদাচারন কাজ যেটা সুস্থ মস্তিস্ক এর একটা মানুষ এর মাথায় খেলবে। আর এই খেলাটা মাথায় খেলাতে হলে সবার প্রথমে প্রয়োজন নারীবাদ উৎখাত করা। তবেই নারীবাদীদের বিভেদী নীতি অভেদী নীতিতে পরিনত হবে।

No comments:

Post a Comment

নারীবাদ বিরোধী পোস্ট- ৭৪

  না-রীবাদ বিরোধী প্রচার করে সোশ্যাল মিডিয়া কাপিয়ে ফেলা "কিছু" পুরুষগন "মা-বোন" ইসুতে গিয়ে ভিজে বিড়াল হয়ে জাওয়ার ঘটনা ইদ...